দেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এই কারণে শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। তাই আগামী ১৪ই ফেব্রুয়ারি (শুক্রবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা […]
ধর্ম ও জীবন
ধর্ম ও জীবন
১০ মাসে মায়ের কাছে পূর্ণ কুরআন মুখস্ত করলেন মাত্র ৪ বছর বয়সের শিশু আহমাদ
মাত্র সাড়ে ৪ বছর বয়সে ১০ মাস সময়ে মায়ের কাছে কুরআন শরীফের হিফজ সম্পন্ন করেছেন ৪ বছর ৬ মাস ২৯ দিন বয়সি আহমাদ আবদুল্লাহ মাসুম। জানা গেছে হিফজের সময় কোরআনের বাংলা অর্থও শিখেছেন আহমাদ। শনিবার (১৮ জানুয়ারি) ঢাকার যাত্রাবাড়ির মাদরাসাতু উসওয়াতি ফাতিমাহ রাদিয়াল্লাহু আনহায় তার মায়ের কাছে হিফজ সম্পন্ন করেন আব্দুল্লাহ মাসুম। আহমাদ আবদুল্লাহ মাসুমের […]
পর্যায়ক্রমে সব ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্ত
সারাদেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের যুগ্ম সচিব মাসুদুল হক এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। ব্রিফিংয়ে যুগ্ম সচিব বলেন, শিক্ষকদের অন্যান্য দাবি চলতি বছর থেকে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি খোলা অনুমোদনের পাশাপাশি শিক্ষক […]
রমজান মাসে নিম্ন আয়ের মানুষের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি করবে সরকার
আসন্ন রমজান উপলক্ষে উপজেলা পর্যায়ে নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির মাধ্যমে চাল বিক্রি করবে সরকার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ফ্রেব্রুয়ারি থেকে ৬১টি জেলার ৪০১টি উপজেলায় প্রতিদিন তিন মেট্রিক টন করে এবং ৩টি পার্বত্য জেলার ২৩টি উপজেলায় এক […]
হাসিনা কুফরি মতবাদে বিশ্বাসী, তার ফাঁসি না হওয়া পর্যন্ত আপস নয়: হেফাজত মহাসচিব
হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনও আপস নয়। হাসিনা কুফরি মতবাদে বিশ্বাসী। ক্ষমতাকে পাকাপোক্ত করতে ওলামায়ে কেরামকে আওয়ামী লীগ ব্যবহার করেছিল। জুলাই বিপ্লবে আমাদের মাসুম বাচ্চাদের রক্তের বিনিময়ে এ স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতায় হেফাজতের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে। এখন নতুন করে দেশ নিয়ে আবারও চক্রান্ত […]
এবার তিন পর্বে বিশ্ব ইজতেমা; মুসল্লিদের যাতায়াতে ১৩ নির্দেশনা
বিশ্ব ইজতেমা এবার তিন ধাপে হচ্ছে। প্রথম ধাপে আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। পরদিন ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে দ্বিতীয় ধাপের ইজতেমা অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ৮দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই বছরের বিশ্ব […]
ভারতীয় আগ্রাসন মোকাবিলায় উলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
শাপলা থেকে জুলাই বিপ্লব শহীদদের মাগফিরাত কামনা ও ভারতীয় আগ্রাসন মোকাবিলায় উলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলা ও জেল জুলুমের শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশের আপোষহীন মাজলুম আলেমদের সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার (১৪জানুয়ারি) সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা আল্লামা শেখ আজিমুদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা […]
পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি
বাংলাদেশের আকাশে আজ ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে ও ২৭ জানুয়ারি দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে মেরাজ। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় […]
ওমরাহ পালনকারীদের বিনা খরচে লাগেজ সংরক্ষণের ঘোষণা
ওমরাহ পালনকারীদের লাগেজ বিনা খরচ রাখার ব্যবস্থা করেছে সৌদি আরবের মক্কা নগরী কর্তৃপক্ষ। মক্কা লাইব্রেরি ও গেট ৬৪ এর কাছে এ সুবিধা রাখা হয়েছে বলে আজ বৃহস্পতিবার আরব নিউজ জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববীর কর্তৃপক্ষ গতকাল এ ঘোষণা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, একজন ওমরাহ পালনকারী সর্বোচ্চ চার ঘণ্টার জন্য সাত কেজি […]
কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ, জোবায়েরপন্থীদের বড় জমায়েতে নিষেধাজ্ঞা
রাজধানীর কাকরাইল মসজিদে মাওলানা সাদের অনুসারীরা রাত্রিযাপন করতে পারবে না। একইসঙ্গে এখানে তাবলীগ জামাতের সকল কার্যক্রমও বন্ধ রাখতে হবে। অন্যদিকে, মাওলানা জোবায়েরের অনুসারীদের এখানে বড় ধরনের কোনো জমায়েত না করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক আদেশে এ নির্দেশনা দেয়া হয়। এক আদেশে বলা হয়, তাবলীগ জামাতের কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিযাপন) কার্যক্রম […]










