আইন ও বিচার

সাবেক এমপি ব্যারিস্টার সুমন গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। তার নামে রাজধানীর মিরপুর মডেল থানা ও আদাবর থানায় হত্যা মামলা দায়ের রয়েছে। সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু আন্দোলনের সময় মিরপুর মডেল থানা ভাঙচুর ও জ্বালিয়ে দেয়ার কারণে ব্যারিস্টার সুমনকে আপাতত […]

শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে মিথ্যাচার; পদে থাকার যোগ‍্যতা হারিয়েছেন রাষ্ট্রপতি

শেখ হাসিনার পদত্যাগপত্রের দালিলিক প্রমাণ হাতে নেই, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এমন মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানান তিনি। আসিফ নজরুল বলেন, তিন বাহিনী প্রধানকে পেছনে রেখে পদত‍্যাগ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। সেটি তিনি (রাষ্ট্রপতি) গ্রহণও করেছেন। প্রায় আড়াই মাস পরে পদত‍্যাগ করেননি বলা মিথ‍্যাচার […]

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

পাঁচ বছর আগে লন্ডনে আলোচনাসভায় আওয়ামী লীগের সমালোচনা করায় ঢাকার আদালতে দায়ের করা মানহানির মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২০ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক আরাফাতুর রাকিব এ আদেশ দেন। তারেক রহমানের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ জানান, ২০১৯ সালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক মামলাটি দায়ের করেন। […]

সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ গ্রেফতার

সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী  ইমরান আহমদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতারের কথা জানায় ডিবি। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রসঙ্গত, ইমরান আহমদ সিলেট- ৪ আসনের ছয়বারের সংসদ সদস্য। ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথমে প্রবাসী কল্যাণ […]

বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরে পেল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ বহাল থাকলো। এখন থেকে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে থাকবে। রোববার (২০ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ পর্যবেক্ষণসহ রিভিউ নিষ্পত্তি […]

ঢাকা-১৫ আসনের সাবেক এমপি কামাল মজুমদার গ্রেফতার

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বনানীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে কাফরুল থানায় নিয়ে আসা হয়। কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। […]

আন্দোলনে নিহতদের স্মরণে ৮ স্থানে স্মৃতিস্তম্ভ ও লাইব্রেরি নির্মাণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে দেশের আটটি স্থানে শহীদ স্মৃতিস্তম্ভ ও লাইব্রেরি নির্মাণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এ সংক্রান্ত একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। এর আগে, আন্দোলনে নিহত ও আহতদের তালিকা, চিকিৎসা ও স্মৃতিস্তম্ভ নির্মাণের আদেশ চেয়ে […]

২৪’র গণঅভ্যুত্থান দমনে চালানো হত্যাযজ্ঞের বিচার শুরু আজ

আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে জুলাই-আগস্ট গণহত্যার বিচারিক কার্যক্রম। সকাল সাড়ে ১০টায় ট্রাইব্যুনাল বসার কথা। যে ট্রাইব্যুনালে ৭১’র মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে; সেখানেই ২৪’র গণঅভ্যুত্থান দমনে চালানো নিপীড়ন, হত্যাযজ্ঞের বিচারের দায়িত্ব পড়েছে। যার মূল আসামি- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহযোগীরা। মূল ভবনের সংস্কার কাজ প্রায় শেষের দিকে হলেও; আপাতত টিনশেডের এজলাসেই বসবে ট্রাইব্যুনাল। এখন […]

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হলেন বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীকে ট্রাইব্যুনালের সদস্য করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নাম ঘোষণা করেছি। ট্রাইব্যুনালের […]

সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান গ্রেফতার

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।