বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাকে গ্রেফতার করে। ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেশত্যাগের সময় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয়ে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের […]
আইন ও বিচার
আইন ও বিচার
সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম মারা গেছেন
সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম (৮১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। শনিবার (১৬ নভেম্বর) ভোর পৌনে ৫টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইসড হাসপাতালে তিনি মারা যান। সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, আজ দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে বিচারপতি ফজলুল করিমের জানাজা অনুষ্ঠিত হবে। বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর […]
চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করলেন ভিপি নুর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে নুরুল হক নুর লেখেন, গতকাল ১৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে উদ্দেশ করে আমার বক্তব্যের তথ্যে বিভ্রাটে […]
সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু গ্রেফতার
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম। তিনি জানান, তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রয়েছে, ওই মামলায় গ্রেফতার করা হয়। হাতিরঝিল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের […]
সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেফতার
ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বুধবার (১৩ নভেম্বর) রাতে এক ক্ষুদে বার্তার মাধ্যমে বিষয়টি জানায় র্যাব। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আলী আজম মুকুল ২০১৪ সালে ভোলা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ […]
ফারুকী ও বশীরউদ্দিনকে সরাতে প্রধান উপদেষ্টাকে আইনি নোটিশ
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নতুন দুই মুখ মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশীরউদ্দিনের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এ নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মো. সফিকুল ইসলাম সবুজ খান। এছাড়া নোটিশে, নিজেকে উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভুক্ত করার আবেদনও জানান তিনি। নোটিশে বলা হয়, চলচ্চিত্র […]
ঢালাও মামলায় বিব্রত সরকার: আসিফ নজরুল
বিগত সরকারের আমলে অহরহ গায়েবি মামলা হতো। কিন্তু ৫ আগস্টের পর সরকার কোনো মামলা করছে না। তবে সাধারণ লোকজন যেভাবে ঢালাও মামলা দিচ্ছে তাতে সরকার বিব্রত—এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে আইন ও বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা তিনি বলেন। আসিফ […]
জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহিয়া গ্রেফতার
সিলেট-২ আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (এমপি) ইয়াহিয়া চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১ ও র্যাব-৯ এর যৌথ […]
সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেফতার
বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছাত্র আন্দোলনের ঘটনায় অনেকগুলো মামলার আসামি সাবেক এই সংসদ সদস্য। গত ২৫ আগস্ট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। তাদের বিরুদ্ধে প্রচুর […]
বাংলাদেশ নিয়ে অপপ্রচার; ভারতীয় চ্যানেল ‘আর বাংলার বিরুদ্ধে’ আইনি ব্যবস্থা নিতে নোটিশ
বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানোয় ভারতীয় টিভি চ্যানেল রিপাবলিক বাংলার (আর বাংলা) বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও তাদের নিউজ এবং কন্টেন্ট (বাংলাদেশে) নিষিদ্ধ-ব্লক করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার (১০ নভেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ প্রেরণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের […]










