ধর্ম ও জীবন

ড. জাকির নায়েককে লাল গালিচা সংবর্ধনা দিলো পাকিস্তান

পাক সরকারের আমন্ত্রণে পাকিস্তান সফরে গিয়েছেন বিশ্ববিখ্যাত দায়ী ড. জাকির নায়েক। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সোমবার (১ অক্টোবর) সকালে জাকির নায়েক পাকিস্তানের নিউ ইসলামাবাদ বিমানবন্দরে নামার পর এই সংবর্ধনা দেওয়া হয় তাকে। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, প্রায় এক মাস থাকার পরিকল্পনা নিয়ে পাকিস্তানে এসেছেন জাকির নায়েক। তার ছেলে ফারিক নায়েক, যিনি […]

ভারতে মহানবী সা.এর অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

ভারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জঘন্য কটূক্তিকারী মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির বিধায়ক নিতেশ নারায়ণ রানেকে গ্রেফতারের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) রিাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেইটে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত […]

হাসিনা চট করে ঢুকে পড়লে দেশের মানুষ তাকে কট করে ধরে ফেলবে : মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, দেশ হিসেবে গত ১৫ বছর ভারতের সম্পর্ক ছিল শেখ হাসিনার সঙ্গে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দিল্লির পরামর্শ নিয়েছেন, তাদের দাসত্ব করেছেন। ক্ষমতা হারিয়ে তিনি সেই পরামর্শদাতার দেশ ভারতে আশ্রয় নিয়েছেন। হাসিনা আবার চট করে দেশে ঢুকে পড়তে চাইছেন। তিনি চট করে ঢুকে পড়লে দেশের মানুষ তাঁকে […]

দেশ স্বাধীনের ৫৩ বছরে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে মুসলমানরা : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমরা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি, কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ ৫৩ বছর সবচেয়ে বেশি বৈষম্যের শিকার ছিল ইসলাম ও মুসলমানরা। ধর্মনিরপেক্ষতার হুজুগ তুলে বিগত সময়ে ইসলাম বিরোধীতার চর্চা করা হয়েছে। ইসলামী রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন ট্যাগ দিয়ে কোনঠাসা করে রাখা হয়েছিল। শনিবার (২৮ […]

ইসলামী দলগুলোর মধ্যে জাতীয় ঐক্যের ডাক দিলেন চরমোনাইর পীর

নিজেদের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করে ইসলামী দলগুলোর মধ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে প্রতিনিধি সম্মেলনে তিনি এ ডাক দেন। ইসলামী আন্দোলনের আমির বলেন, বিগত দিনগুলোতে অনেকে ইসলামী দলগুলোর মাথায় লবণ রেখে বড়ই খেয়ে গেছেন। এখন থেকে সেই […]

রাসূল (সা.)-এর নামে কটু্ক্তির অভিযোগে ভারতের হিন্দু পুরোহিতকে গ্রেফতার করতে হবে

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান রাসূলের নামে জঘন্য কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, গত আগস্ট মাসে রাসূল (সা.)-এর নামে জঘন্য কটূক্তির অভিযোগে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের […]

জামায়াত আমিরের ইমামতিতে সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা অনুষ্ঠিত

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজীর জানাজা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় জাতীয় প্রেসক্লাবে তার জানাজা পড়ান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। জানাজায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। গতকাল […]

জুলাই বিপ্লবে আলেমদের অবদান ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

২৩ সেপ্টেম্বর, সোমবার জাতীয় প্রেসক্লাবে তরুণ আলেম প্রজন্ম-২৪ এর উদ্যোগে “জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তরুণ আলেম প্রজন্ম-২৪ এর পরিষদ সদস্য এহসানুল হকের সভাপতিত্বে এতে আলোচনা করেন রাজধানীর মিরপুর ‘মাদরাসা দারুর রাশাদ’ এর প্রিন্সিপাল মাওলানা সালমান, আলেম, লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক […]

পাঠ্যপুস্তক সংশোধন কমিটি হেফাজতের প্রত্যাখ্যান

শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কোনো আলেম না থাকায় বিস্ময় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সেই সাথে আলেমবিহীন এই কমিটি প্রত্যাখ্যান করে কমিটিতে আলেমদেরকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দরা। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জামিয়া মাদানিয়া বারিধারায় হেফাজতে ইসলামের খাস কমিটির এক বৈঠক থেকে এ দাবি জানানো হয়। বৈঠকে নেতৃবৃন্দ […]

ছাত্র মজলিসের নতুন সভাপতি রায়হান, সেক্রেটারি ইমরান

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ রায়হান আলী এবং নতুন সেক্রেটারি মনোনীত করা হয়েছে কে এম ইমরান হোসাইন। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে কেন্দ্রীয় সদস্য সম্মেলন থেকে নতুন সভাপতি নির্বাচিত হোন। বিদায়ী সভাপতি বিলাল আহমদ চৌধুরী ও নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ রায়হান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে […]