মিরপুরে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় গ্রেফতার ৩

রাজধানীর কাফরুল এবং ভাষানটেক থানার আওতাধীন কচুক্ষেত এবং মিরপুর ১৪ এলাকায় গত ৩১ অক্টোবর সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দেয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (১ নভেম্বর) তাদের ভাষানটেক এলাকা থেকে গ্রেফতার করা হয়। আটকরা হলেন রিফাত, হৃদয় এবং ইয়াসিন। আন্তঃবিভাগ জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য […]

জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ স্থগিত ঘোষণা

জাতীয় পার্টির শনিবার দুপুর ২টার সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইওনিয়ার রোডস্থ ৬৬ নং ভবনসহ, কাকরাইল ও এর পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি […]

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস খুলতে দেয়া যাবে না : হেফাজতে ইসলাম

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন (ওএইচসিএইচআর)-এর অফিস খুলতে দেয়ার সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসার আহ্বান জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সংবাদমাধ্যমে এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান। বিবৃতিতে তারা জানান, দশকের পর দশক বিনা বাধায় ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ও দখলবাজি চলমান এবং কাশ্মিরে […]

ভারতের ১৯ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়াকে সাহায্য করার অভিযোগে ১৯টি ভারতীয় প্রতিষ্ঠান ও দুই ভারতীয় নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে তাৎক্ষিণভাবে ওই দুই ব্যক্তির নাম জানা যায়নি। বুধবার (৩০ অক্টোবর) যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা দিয়েছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। রাশিয়া, চীন, তুরস্ক, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ডের মতো ভারতের চার […]

শিল্পাঞ্চলে নাশকতা সৃষ্টির অভিযোগে ৩৩৫ দুষ্কৃতকারী গ্রেফতার: আইএসপিআর

দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গত ৯ আগস্ট থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে ৩৩৫ জনকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি টাস্কফোর্স। এছাড়া, ফ্যাক্টরি মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে ৭২৩টি সফল আলোচনার মাধ্যমে ৫৬টি কারখানা ভাঙচুর বা অগ্নিসংযোগ প্রতিরোধ করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব […]

সাবেক গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেফতার

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির […]

ঢাকায় ‘জাতিসংঘে বাংলাদেশের ৫০ বছর’ উদযাপন

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি নিয়ে উদযাপন করা হয়েছে ’জাতিসংঘে বাংলাদেশের ৫০ বছর’। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইউএন হাউস এ অনুঠিত হয় এই আয়োজন। জাতিসংঘ দিবস-২০২৪ উপলক্ষে এ দিন চিত্র প্রদর্শনীতে অংশ নেন দেশ বিদেশের জাতিসংঘে কর্মরত ব্যক্তিত্বরা। বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এমন বেশ কিছু আলোকচিত্র রাখা হয় প্রদর্শনীতে। দেশের […]

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে ছাত্ররা

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে জাপা কার্যালয়ের নিচ তলার কয়েকটি রুম পুড়ে গেছে। নিচ তলায় জাপার ঢাকা মহানগর কার্যালয় এবং চেয়ারম্যান ও মহাসচিবের রুম ছিল। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটে। এর আগে, […]

বিসিএস দেয়া যাবে সর্বোচ্চ চারবার

কোনো চাকরিপ্রত্যাশী সর্বোচ্চ চারবার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশ নিতে পারবেন। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর আগে গত সপ্তাহে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সর্বোচ্চ তিনবার বিসিএস দেয়া যাবে বলে সিদ্ধান্ত হয়েছিল। এছাড়া চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ করার সিদ্ধান্ত হয়েছিল ওই বৈঠকে। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ […]

মার্কিন নির্বাচন : যেসব অঙ্গরাজ্যের ওপর নির্ভর করবে ফলাফল

সর্বশেষ দুই মার্কিন নির্বাচনেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে। এবারের নির্বাচনেও একই রকম লড়াইয়ের পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। সংখ্যাগরিষ্ঠ ভোট নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয় ‘ইলেকটোরাল কলেজ’ পদ্ধতিতে। এ পদ্ধতিতে ৫০টি মার্কিন অঙ্গরাজ্য থেকে ৫৩৮ জন ইলেক্টর নির্বাচিত হন। তারাই নির্ধারণ করেন প্রেসিডেন্ট কে হবেন। ইলেকটোরাল কলেজ অনুযায়ী, প্রতিটি অঙ্গরাজ্যে নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি […]