বাংলাদেশের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, গ্রেফতারের খবরে তিনি বিচলিত ও চিন্তিত। সোমবার (২৫ নভেম্বর) পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির মিটিং শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মঙ্গলবার ভারত-বাংলাদেশ সীমান্তে অবরোধ ও বিক্ষোভের ডাক […]
Author: লাইট অফ টাইমস্
‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে আগামী এক সপ্তাহব্যাপী ফ্যাসিবাদবিরোধী সকল ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেয়া হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত অন্যান্য সকল ছাত্রসংগঠনের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, একতা ও […]
লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল
লেবাননে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সংঘাতে প্রাণ হারাচ্ছে বেসামরিক লোকজন। এবার লেবাননে সংঘাত বন্ধে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে সম্মত হয়েছে ইসরায়েল। সোমবার (২৫ নভেম্বর) এই ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিষয়টি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত আমোস হোচস্টেইনকে নিশ্চিতও করেছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। […]
ঋণ দেয়ার নামে লোক জমায়েত, অহিংস গণঅভ্যুত্থানের আহবায়ক আটক
শাহবাগে জনসভার পর বিনা সুদে ঋণ দেয়ার কথা বলে মানুষ জড়ো করার চেষ্টায় থাকা অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুরে তাকে হেফাজতে নেয় শাহবাগ থানা পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খলিল মনসুর। ওসি জানান, বিনা সুদে ঋণ দেয়ার কথা […]
সালমান এফ রহমানের শাস্তির দাবিতে নবাবগঞ্জে ঝাড়ু মিছিল
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকার নবাবগঞ্জে ঝাড়ু মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। নবাবগঞ্জ থানার একটি বিস্ফোরক মামলায় ৪ দিনের রিমান্ড শেষে সোমবার (২৫ নভেম্বর) তাকে কঠোর গোপনীয়তায় ঢাকার আদালতে নেয় পুলিশ। রিমান্ড ও আদালতে নেয়ার খবর ছড়িয়ে পড়লে বেলা এগারটার দিকে বিক্ষুব্ধ জনতা খণ্ড খণ্ড মিছিল […]
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমার তারিখ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী জমার তারিখ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে, চলতি বছর নভেম্বরের ৩০ তারিখের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য সিলগালা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার সময়সীমা ৩১ […]
বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালিয়েও ঝাড়খন্ডে বিপুল ভোটে হারল বিজেপি
বাংলাদেশি জনগণের ইমেজ নষ্ট করে ভোটের প্রচারনা চালানো ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে নতুন কিছু নয়। এবারো ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের আগে এমন ঘৃণাত্মক কৌশল বেছে নিয়েছিল উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি। তবে তা সত্বেও ঝাড়খণ্ডের ভরাডুবি হয়েছে উগ্রপন্থী এই দলটির। শনিবার (২৩ নভেম্বর) ঝাড়খণ্ডের ভোট গণনা শেষে দেখা যায়, সেখানে ৮১ টি আসনের মধ্যে মাত্র ২৪টি […]
হিজবুল্লাহর হামলায় পিছু হটলো ইসরায়েলি বাহিনী
লেবাননের একটি গুরুত্বপূর্ণ পাহাড় থেকে পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে হিজবুল্লাহর যোদ্ধারা। এরপর পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে না থাকায় সেখান থেকে সরে যায় ইসরায়েলি বাহিনী। খবর, আল জাজিরার। প্রতিবেদনের তথ্যানু্যায়ী, সেখানে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। আল জাজিরার সাংবাদিক […]
উচ্চ মাত্রার হর্ন ও মোটরসাইকেল চালকদের প্রতি নতুন নির্দেশনা ডিএমপির
আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছি উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করা এবং মোটরসাইকেলে চালকসহ দুইজনের অধিক বহন না করতে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রোববার (২৪ নভেম্বর) ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীতে চলাচলকারী মোটরযান চালকরা অপ্রয়োজনীয় উচ্চমাত্রায় হর্ন ব্যবহার করার কারণে পথচারী, যাত্রীসাধারণ, অন্যান্য গাড়ীর চালক, নগরবাসী এবং […]
প্রথম আলো অফিসের সামনে ধাওয়া পাল্টা-ধাওয়া
রাজধানী কারওয়ান বাজারে প্রথম আলো অফিসের সামনে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহতও হয়েছেন বেশ কয়েকজন। রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেশবিরোধী কর্মকাণ্ড ও সংবাদ প্রকাশের অভিযোগে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান বিক্ষুব্ধরা। তারা প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। এসময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে […]










