প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলি করিম এ খানের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম এ খান। বুধবার (২৭ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কৌঁসুলি করিম খান ড. মুহাম্মদ ইউনূসকে জানান, আইসিসি প্রসিকিউটিরের কার্যালয় রোহিঙ্গা সংখ্যালঘুদের সাথে আচরণের বিষয়ে […]

ভারত চায় হিন্দুর লাশ, এটাই তাদের রাজনীতি : মুফতী হারুন ইজহার

হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইজহার বলেছেন, শহীদ সাইফুলের লাশকে বুকে ধারণ করে বীরচট্টলার জমিয়তুল ফালাহ জামে মসজিদ যেন শহীদ বাবরি মসজিদের দিকে তাকিয়ে আছে। আজ মঙ্গলবার (২৭ নভেম্বর) হিন্দুত্ববাদী সংগঠন ইসকন সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণকারী সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাযার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোষ্টে তিনি এ […]

ভারতে যাওয়ার সময় ছাত্রলীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় আব্দুর রহমান হারুন (৩২) নামে এক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ তাকে থানায় সোপর্দ করে। গ্রেফতারকৃত আব্দুর রহমান হারুন হবিগঞ্জের চুনারুঘাটের ওলুকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি ওলুকান্দি গ্রামের বাসিন্দা আলফু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে […]

প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক; দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান ফখরুলের

সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বুধবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি ও স্থিতিশীলতা নষ্টের চেষ্টাকারীদের প্রতিহত করতে জাতীয় ঐক্য […]

৪৬তম বিসিএসের প্রিলির ফল পুনরায় প্রকাশ; উত্তীর্ণ ২১ হাজার ৩৯৭

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনরায় প্রকাশ করা হয়েছে। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করে। এর আগে, গত ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এক্ষেত্রে […]

স্ত্রী হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এসপি বাবুল

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জানা যায়, ১৪ আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে জামিন আবেদন করেছিলেন এসপি বাবুল আক্তার। পরে ১৮ আগস্ট […]

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, যা বাংলাদেশের উপকূল থেকে প্রায় ২ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে। সেখানে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ স্বাক্ষরিত আবহাওয়ার ২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো […]

শহীদ ডা. মিলন দিবস আজ

আজ ২৭ নভেম্বর, শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী গণঅভ্যুত্থানে চিকিৎসক নেতা ডা. মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। ডা. মিলনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয় এবং ছাত্র-গণঅভ্যুত্থানে স্বৈরশাসনের পতন ঘটে। সেই থেকে প্রতি বছর দেশের বিএনপিসহ বিভিন্ন […]

টিএসসিতে আইনজীবী সাইফুল ইসলামের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে আইনজীবী সাইদুল ইসলাম আলিফের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ঢাবি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব লোহাগাড়া, সাতকানিয়া, ডুসালসের আয়োজনে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ইসকন নিষিদ্ধের দাবিসহ চার দফা পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে, মঙ্গলবার রাতে চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধ দাবিতে ঢাকা […]

‘চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি বাংলাদেশের অভ‍্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল’

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে ভারতের পররাষ্ট্র দফতর ভুলভাবে উপস্থাপন করেছে উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ইস্যুতে ভারতের বিবৃতি বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল বলেও উল্লেখ করা হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চিন্ময় ইস্যুতে ভারতের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে বিকৃত করে না বরং দুই প্রতিবেশী দেশের […]