বাংলাদেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটের ১৯ দেশের কূটনীতিকের সাথে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৯ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। দলটির নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। বৈঠকে সংখ্যালঘু ইস্যু, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, […]
Author: লাইট অফ টাইমস্
শেখ হাসিনার শেষ পাঁচ বছরে খুনের ঘটনা ঘটেছে প্রায় সাড়ে ১৬ হাজার
সারাদেশে কোন কোন জায়গায় কতো এবং কী ধরণের অপরাধ ঘটেছে- কতো মামলা বা জিডি হয়েছে তার মাসিক পরিসংখ্যান ওয়েবসাইটে প্রকাশ করে পুলিশ সদর দফতর। কিন্তু অজানা কারণে, ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩-এর ডিসেম্বর, এই সময় পর্যন্ত অপরাধ পরিসংখ্যান ওয়েবসাইটে দেয়া বন্ধ ছিল। সবশেষ নতুন আইজিপি দায়িত্ব নেয়ার পর প্রেস কনফারেন্সে সাংবাদিকরা বিষয়টি তোলার সাথে সাথেই […]
ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব
ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ৫ আগস্টের পট পরিবর্তনের পর এই প্রথম দিল্লির কোনো নীতিনির্ধারক ঢাকা সফরে আসছেন। সফরের শুরুতেই বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সাথে বৈঠকে যোগ দেবেন তিনি। সেই বৈঠকে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত […]
চাটখিল থানা থেকে লুট হওয়া ৬১২ বুলেট উদ্ধার
নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া ৬১২টি বুলেট উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে চাটখিল পৌরসভার দশানী টগবা ব্রিজ সংলগ্ন খাল থেকে এগুলো উদ্ধার করা হয়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানা পুলিশ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দশানী টগবা রণখোলা ব্রিজ […]
সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরাইল
সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে দামেস্কের সামরিক বিমানবন্দরগুলোতে হামলা চালিয়ে গুড়িয়ে দিচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। রোববার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার পতিত সরকারের অস্ত্র ডিপোতে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ইসরাইল জানায়, বিদ্রোহীরা যেন ওই পর্যন্ত পৌঁছাতে না পারে এবং ওসবের নিয়ন্ত্রণ না নিতে পারে, সেজন্য […]
আগামী ফেব্রুয়ারিতে হতে পারে ডাকসু নির্বাচন
চার বছর পর আবারও অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। তারিখ নির্ধারণ ও নির্বাচনের রোডম্যাপ তৈরির জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে প্রশাসন। দের পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হতে পারে ডাকসু নির্বাচন। এর আগে দীর্ঘ ২৮ বছর অচল থাকার পর ২০১৯ সালের মার্চে নির্বাচনের মাধ্যমে সচল […]
ড. ইউনূসের সঙ্গে আইএমএফ উপদেষ্টার বৈঠক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন আইএমএফ ও বিশ্বব্যাংকের উপদেষ্টা এবং ইউএনডিপির সাবেক প্রধান লর্ড মার্ক ম্যালোচ-ব্রাউন। রোববার (৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ হয়। বাংলাদেশের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান আইএমএফ উপদেষ্টা। ঘণ্টাব্যাপী আলোচনায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান, উন্নয়ন, […]
দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল আসাদ
শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর করে পালিয়ে দেশত্যাগ করেছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে কোন দেশে আশ্রয় নিয়েছিলেন সেটা নিশ্চিত হওয়া যায়নি। শেষ পর্যন্ত তিনি রাশিয়ায় অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। রুশ বার্তাসংস্থার বরাত দিয়ে এমন দাবি করেছে বিবিসি। বিবিসির দাবি, স্বপরিবারে মস্কোতে পৌঁছেছেন বাশার আল আসাদ ও তার পরিবার। তাকে ও তার পরিবারের সদস্যদের […]
সীমান্তে বিএসএফ কিছু করলে প্রতিহত করতে প্রস্তুত বিজিবি: স্বরাষ্ট্র উপদেষ্টা
সীমান্তে বিএসএফ কিছু করলে তা প্রতিহত করতে বিজিবি প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে পিলখানায় বিজিবির পক্ষ থেকে জুলাই বিপ্লবে আহতদের পূনর্বাসন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন উপদেষ্টা। তিনি বলেন, সীমান্তে বড় কোনো উত্তেজনা নেই। ভারতের দিক থেকে ওদের জনগন যদি উত্তেজনা তৈরি করে তার এদেশের […]
ভারতকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘ব্যাক টু ব্যাক’ শিরোপা জিতেছে বাংলাদেশ যুব দল। ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে এই আসরের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় ধরে রাখলো টাইগাররা। এক বছর আগে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। রোববার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল। […]










