অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হবে বিএনপির: গয়েশ্বর চন্দ্র

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অন্তর্বর্তী সরকার বিএনপির ১৬ বছরের আন্দোলন শিকার করে না। তারা শুধু জুলাই আন্দোলনের কথা বলে। তবে এই সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হবে বিএনপির। বুধবার (১১ ডিসেম্বর) জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আন্দোলনের ফল […]

ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : ফারুক-ই-আজম

ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে ইনডেমনিটি জারি হতে পারে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। বুধবার (১১ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসকে সামনে রেখে মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, অভিযুক্তরা স্বীকার করলে সাধারণ ক্ষমা পাবে, না হলে কঠোর শাস্তির বিধান করা হতে পারে। যারা বিভিন্নভাবে প্রতারণার আশ্রয় নিয়ে মুক্তিযুদ্ধ […]

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এ নির্দেশনায় সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিরুৎসাহিতের পাশাপাশি অপরিহার্য জাতীয় স্বার্থ ছাড়া বিদেশ ভ্রমণে না যেতে বলা হয়েছে। গত সোমবার (৯ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করার পাশাপাশি […]

বাংলাদেশে হিন্দু সাধুকে জোর করে মুসলমান বানানোর ‘ভুয়া’ ভিডিও প্রচার করছে ভারতে

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, রাস্তায় ঘুরে বেড়ানো এক লোককে পরিষ্কার করা হচ্ছে। তবে প্রতিবেশী দেশ ভারতে ভিডিওটি প্রচার করা হচ্ছে ‘হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানো হচ্ছে’ এমন দাবিতে। তাদের ভাষ্যমতে, বাংলাদেশে হিন্দু সাধুকে জোর করে মুসলিম বানানো হচ্ছে। তবেঁ, এক প্রতিবেদনে দেশীয় ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমর স্ক্যানার […]

১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসী বাংলাদেশিরা

১৫ ডিসেম্বর থেকে প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল (এমআরপি) পাসপোর্ট দেয়া হবে। এমন তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১১ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট দেয়া শুরু হবে। পরবর্তী ৩-৪ সপ্তাহের মধ্যে যারা আবেদন করেছেন প্রত্যেকে […]

সিরিয়াকে কখনই ভাঙতে দেব না : এরদোগান

সুন্নি মুসলমান যোদ্ধাদের হাতে স্বৈরাচার আসাদ সরকারের পতনের পর সিরিয়ার বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। সিরিয়াকে ভেঙে ফেলার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশয়ারি দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তইয়েব এরদোগান বলেছেন, সিরিয়াকে আর কখনই ভেঙে ফেলতে দেওয়া হবে না। কেউ যদি সিরীয় ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে আপস করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তুরস্ক। […]

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সমস্যা সমাধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষের অস্থায়ী উদ্যোগের পরিকল্পনায় এগিয়ে এসেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রাথমিকভাবে ৭০০ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে সংস্থাটি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপাচার্যের সম্মেলন কক্ষে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমাদ ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন চুক্তিতে সই করেন। […]

১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ পরাজয় বাংলাদেশের

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে দশ বছর পর সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ। বাঁচামরার লড়াইয়ে টপ ও মিডল অর্ডারদের ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের দেয়া ২২৮ রানের লক্ষ্য খুব সহজেই টপকে যায় স্বাগতিকরা। টসে হেরে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লে’তে তিন উইকেট হারিয়ে খেলার মোমেন্টাম ধরে রাখতে ব্যর্থ হয় বাংলাদেশ। সৌম্য-লিটন উইকেট বিলিয়ে দেয়ার পর মিরাজের খামখেয়ালিতে ব্যাকফুটে […]

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেলেন ডা. তাসনিম জারা

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন আলোচিত চিকিৎসক ডা. তাসনিম জারা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান তিনি। তাতে তিনি লেখেন, আমি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। এই প্রথম কোনো রাজনৈতিক প্লাটফর্মের সাথে যুক্ত হচ্ছি। তাই সিদ্ধান্তটি সহজ ছিল না। তবে এই কমিটিতে অনেক […]

দেশ গড়তে নারীদেরও এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

দেশ গড়ার কাজে সরকারের পাশাপাশি নারীদেরও বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া নারীদের সঙ্গে মতিবিনিময়কালে এ আহ্বান জানান তিনি। এ সময় ড. মুহাম্মদ ইউনূস নারীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে উৎসাহ দেন। পাশাপাশি দেশের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণেও উৎসাহ-উদ্দীপনা […]