আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রাজনৈতিক ইন্ধন রয়েছে: আসিফ মাহমুদ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, রাজনৈতিক হোক বা নিতান্তই ছিনতাই; দেশের পরিস্থিতি বিঘ্নিত করলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিদর্শন শেষে […]

হজযাত্রাকে সহজ ও নিরাপদ করতে ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

হজযাত্রাকে সহজ ও নিরাপদ করতে ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালু করে হজযাত্রীদের সার্বক্ষণিক সেবা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এ নির্দেশ দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, হজ পালন সহজ করার জন্য আমরা একটা সুযোগ পেয়েছি। এই সুযোগকে সর্বোচ্চ কাজে […]

উপদেষ্টা পরিষদ থেকে নাহিদের পদত্যাগ

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ২৮ ফেব্রুয়ারি ঘোষণা হতে যাওয়া শিক্ষার্থীদের নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। গেল কদিন ধরেই আলোচনা ছিল, যে কোনো মুহূর্তে উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়াবেন নাহিদ। নানা সময়ে তিনি নিজে এবং তার সংগঠন বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকেও তেমন ইঙ্গিত দেয়া হয়েছিল। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা আন্দোলনের […]

হামলার হুমকিতে দিল্লি অবতারণ না করে ইতালিতে গেলো মার্কিন যাত্রীবাহী বিমান

হামলার হুমকিতে দিল্লি অবতারণ না করে ইতালিতে গেলো মার্কিন যাত্রীবাহী বিমান আমেরিকান এয়ারলাইনস-২৯২ । রবিবার (২৩ ফেব্রুয়ারি) আমেরিকান এয়ারলাইনসের এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা জনিত কারণে জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া আমাদের নিউইয়র্ক-দিল্লিগামী ফ্লাইট-২৯২ আন্তর্জাতিক ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতারণের পরিবর্তে ইতালির লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দরের উদ্দেশ্যে ফিরে […]

বিডিআর হত্যাকাণ্ডের ১৬ বছর; জাতীয় শহীদ সেনা দিবস আজ

আজ শোকাবহ ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। পিলখানা ট্র্যাজেডির ১৬ বছর। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআরের (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন চৌকশ সেনা কর্মকর্তা ও ১৭ বেসামরিক নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় ও শোকাবহ এ দিনটি প্রথমবার […]

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান আর নেই

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, মৎস্য মন্ত্রী এবং খাদ্য মন্ত্রী আবদুল্লাহ আল নোমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। বিএনপির এই নেতার আজ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো। আবদুল্লাহ […]

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা আহত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ, মেহেদী হাসান ও যুগ্ন সদস্য সচিব শেফাউর রহমান শিপনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের স্বাধীণতা প্রাঙ্গনে মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলায় হামলার এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা […]

নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন মারা গেছেন

‘মেঘমল্লার’ ছবির নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মারা যান তিনি। চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মৃত্যুর খবর জানান। জানা যায়, লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন জাহিদুর রহিম অঞ্জন। গত কয়েক মাস ধরে বেঙ্গালুরুর একটি হাসপাতালে […]

জেল থেকে পালিয়েছে আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি জেলখানা থেকে পালিয়েছেন। গত ৫ আগস্টের পরে এ ঘটনা ঘটলেও ৬ মাস পর আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টি জানানো হয়েছে বলে জানান আবরার ফাহাদের ছোট ভাই ও বুয়েট ছাত্র আবরার ফাইয়াজ। আজ সন্ধ্যায় ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। […]

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, অবস্থান কর্মসূচি স্থগিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল চারটায় প্রধান উপদেষ্টার বাসভবন (রাষ্ট্রীয় অতিথি ভবন) যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। পরে এক বিবৃতিতে জানানো হয়, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম […]