বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে বিভিন্ন জেলায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

বিজয় দিবসের অনুষ্ঠানে আয়োজনকে ঘিরে সারাদেশের বিভিন্ন জেলায় বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা পরিষদ চত্বরে সাবেক সংসদ সদস্য অধ্যাপক মাহমুদ রেজাউল করিম ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় ১০ জন। প্রত্যক্ষদর্শীরা জানায়,বিজয় দিবসের আয়োজনে […]

সাবেক এমপি এস এম আকরাম আর নেই

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও উত্তরা ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আকরাম (৮৫) আর নেই। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। সাবেক এই এমপির মৃত্যুতে তার ভাতিজা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, এস. এম আখরমের প্রথম […]

হাসিনা ও আ’লীগের বিচারের আগে নির্বাচনের কথা বললে তাদের ‘বেঈমান’ হিসেবে চিহ্নিত করা হবে

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মুজিববাদ’ প্রতিষ্ঠা করতে গিয়ে নাগরিকদের দালাল অথবা দাস বানাতে চেয়েছিল। মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে বিজয় র‍্যালির আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। র‍্যালি শেষে শাহবাগে বক্তব্য রাখাকালে তিনি এ কথা বলেন। সারজিস […]

আওয়ামী শাসনামলের দুর্নীতিবাজরা এখনও ঘুরে বেড়াচ্ছে : আন্দালিব

ভালো মানুষ রাজনীতিতে না এলে সংস্কার করে কোন লাভ হবে না; তাই তরুণ সমাজকে বিজেপিতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা শেষে তিনি এসব কথা বলেন। জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ […]

মির্জাগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় এ দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে  সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকাল আটটায় হাসপাতাল সড়কে মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ  পুষ্পস্তপক […]

বিজয় দিবসকে ‘ভারতের ঐতিহাসিক জয়’ দাবি মোদির

প্রতিবছর বিজয় দিবস এলে ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশটির সশস্ত্র বাহিনী, ক্যাবিনেট মন্ত্রী ও বিরোধী রাজনীতিকদের অনেকেই ‘বিজয় দিবস’কে স্মরণ করেন। দেশটির বর্তমান প্রধানমন্ত্রীও এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট (টুইট) করেন। তবে ‘বিজয় দিবস’ উপলক্ষে করা সেসব ভার্চুয়াল বার্তায় কোথাও দেখা যায় না বাংলাদেশের নাম। এমনকি মুক্তিবাহিনী, এদেশের মানুষের নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের গল্পও থাকে […]

বিজয়ের দিনে টাইগারদের জয় উপহার

আজ মহান বিজয় দিবস, বাঙালির মুক্তির দিন। ভোরের আলো ফোটার পরেই বাংলাদেশ পালন করছে বিজয়ের ৫৩ বছর। এমনদিনে দেশের মানুষের উৎসবের উপলক্ষ্যটা আরেকটু বড় হলো। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে শ্বাসরুদ্ধকর এক জয় উপহার দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সুদূর ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট ভিনসেন্টে টানটান উত্তেজনার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে লিটন দাসের দল। এতে তিন ম্যাচের […]

এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই

যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ এর প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠান হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৬ ডিসেম্বর)  মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এমন আশাবাদ ব্যক্ত করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ভাষণে […]

দেশ ও প্রবাসের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় ও জাতীয় জীবনে আত্নত্যাগের মহিমায় উদ্ভাসিত অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। দেশ ও প্রবাসের সম্মানিত পাঠক ও শুভানুধ্যায়ীদের ‘লাইট অফ টাইমস’ এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিজয় দিবসের প্রাক্কালে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতা সংগ্রামে নির্ভীক ও অদম্য বীর মুক্তিযোদ্ধাগণকে যাঁদের ত্যাগ জাতিকে মুক্ত করেছে পরাধীনতার […]

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

আজ মহান বিজয় দিবস। বাঙালির গৌরবের দিন। বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ১২ মিনিটে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের মহান […]