গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত আবুল কাশেমের (২০) মৃত্যু হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। এই বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. […]
Author: লাইট অফ টাইমস্
সৌদিতে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বড় বিজয়!
সৌদি আরবে অনুষ্ঠিত দশম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় গৌরবময় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনীর দল। বুধবার (১২ ফেব্রুয়ারি) সৌদি আরবের মক্কাতুল মকাররমা হিলটন কনভেনশন হলে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। সৌদি আরবে অনুষ্ঠিত দশম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩২টি দেশের ১৭৯ জন সামরিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই গ্রুপ ভিত্তিক প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর পাঁচজন সদস্য অংশগ্রহণ […]
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান
ত্রিদেশীয় সিরিজের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ম্যাচে জোড়া সেঞ্চুরি তুলে নিয়েছেন দুই পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। শুধু ম্যাচ জয়েই নয়, পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে ৪র্থ উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছেন এই দুই ব্যাটার। তার দুজনে মিলে গড়েছেন ২৬০ রানের পার্টনারশিপ। ভেঙে দিয়েছেন মোহাম্মদ ইউসুফ ও শোয়েব […]
জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানালো অন্তর্বর্তী সরকার
জুলাই-আগস্ট হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন স্বাধীনভাবে তদন্ত করেছে। প্রতিবেদনে গত জুলাই-আগস্ট মাসে শেখ হাসিনার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচার গ্রেফতার, নির্যাতন এবং অতিরিক্ত বলপ্রয়োগের মতো মানবাধিকার […]
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করবে বৈষম্যবিরোধীরা
সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলায় আহত আবুল কাশেম মারা যাওয়ার পর কফিন মিছিলের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল কাশেমের জানাজা অনুষ্ঠিত হবে। তারপর সেখান থেকেই আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল হবে। পাশাপাশি নিজেদের নির্ধারিত […]
‘আয়নাঘরে’র মাধ্যমে ‘আ. লীগ সরকার আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে: প্রধান উপদেষ্টা
শান্তিতে নোবেলজয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে, গত সরকার (আওয়ামী লীগ সরকার) আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে সর্বক্ষেত্রে, এটা (আয়নাঘর) তার একটা নমুনা। ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ‘আয়নাঘর’ নামে পরিচিত যৌথবাহিনীর বন্দিশালা পরিদর্শন করছেন। এ সময়ে তার সঙ্গে স্থানীয় ও বিদেশি গণমাধ্যমের […]
শেখ হাসিনার নির্দেশেই গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী: জাতিসংঘের প্রতিবেদন
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই জুলাই-আগস্ট অভ্যুত্থানে নির্বিচারে গুলি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে এমন কথা বলা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে সংস্থাটি। বাংলাদেশ সময় আজ দুপুর আড়াইটায় জেনেভায় এই প্রতিবেদন প্রকাশ করার কথা। তার আগে বিভিন্ন মাধ্যমে […]
ছবিতে ‘আয়নাঘর’
‘আয়নাঘর’ নামে পরিচিত যৌথবাহিনীর বন্দিশালা পরিদর্শন করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে স্থানীয় ও বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গোপন বন্দীশালাগুলো আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায়। আয়নাঘরের কয়েকেটি ছবি: আয়নাঘরে টর্চার সেল দেখছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দেয়ালে লেখা সাংকেতিক চিহ্ন দেখাচ্ছেন প্রধান উপদেষ্টা। আয়নাঘরের মধ্যে গোপন […]
কলাপাড়ার কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে আগুনের অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কাফির বাড়ি, এ তথ্য নিশ্চিত করেছে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন। স্টেশন অফিসার মো.ইলিয়াস হোসাইন জানান, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২ টার দিকে আমাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে। এমন সংবাদের ভিত্তিতে […]
ভারতে বিবাহের পূর্বে ইসলাম গ্রহণ করায় নওমুসলিম যুবকের স্ত্রী সহ গ্রেফতার ৫
ভারতে বিবাহের পূর্বে ইসলাম গ্রহণ করায় মুকুল নামের নওমুসলিম হিন্দু যুবকের স্ত্রী ও শ্বশুর-শাশুড়ী সহ ৫জনকে গ্রেফতার করেছে মোদির নেতৃত্বাধীন উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উত্তর প্রদেশের বিজনৌর জেলায় এই সাম্প্রদায়িক বর্ণবাদ ও রাষ্ট্রীয় ইসলাম বিদ্বেষের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, বিজনৌরের পুরানা ধামপুরের বাসিন্দা যশবন্ত সিং সায়মা নামের এক মুসলিম নারী, তার বাবা-মা […]










