আবারও ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টা করা হয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা- এফবিআই। রোববার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের নিজ গলফ ক্লাবে খেলছিলেন ট্রাম্প। খেলার মাঠে তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিক্রেট সার্ভিস বাহিনীর সদস্যরা। গলভ ক্লাব থেকে মাত্র ৪০০ মিটার দূরের ঝোপ থেকে, ট্রাম্পের দিকে তাক করা একটি বন্দুক দেখতে পান […]
Author: লাইট অফ টাইমস্
ছাত্র আন্দোলনে শহীদদের মামলা নিয়ে ব্যবসা শুরু হয়েছে: সারজিস
ছাত্র আন্দোলনে শহীদ ভাইদের মামলা নিয়ে টাকার ব্যবসা শুরু হয়েছে। মামলায় নির্দেশ মানুষের নাম দেয়া হচ্ছে আবার টাকার বিনিময়ে বাদও পড়ছেন অনেকে। এই কাজ যারা করছে তারা যে দলেরই হোক না কেন প্রতিবাদ করতে হবে।এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সরজিস আলম। রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি হলরুমে মতবিনিময় সভায় […]
তিতাস গ্যাসের নতুন পরিচালক মানবজমিন সম্পাদক
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের (টিজিটিডিপিএলসি) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। একই পদে নিয়োগ পেয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস এডুকেশনের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মুসা। আজ রোববার (১৫ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রশাসন-২ অধিশাখা থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য […]
ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গুপ্তহত্যার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রসহ য় ৬ বিদেশি নাগরিককে গ্রেফতার
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গুপ্তহত্যার পরিকল্পনার অভিযোগে ছয় বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন মার্কিন, দু’জন স্প্যানিশ ও একজন চেক প্রজাতন্ত্রের নাগরিক। স্থানীয় সময় শনিবার, দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য জানান ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী। তার অভিযোগ, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র […]
গাজীপুরের কালীগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৫
গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে শিশু। এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। শনিবার (১৪ সেপেম্বের) রাত আনুমানিক পৌনে ১১টার দিকে দেওপাড়া এলাকায় এই দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি। তিনি জানান, পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটির। এতে […]
কুয়াকাটায় হোটেল থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৩
পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে আফরোজা আক্তার রিতু (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পালানোর সময় ওই নারীর সাথে থাকা ৩ যুবককে আটক করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহায়তায় হোটেলের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে মহিপুর থানা পুলিশ। নিহত আফরোজা আক্তার রিতু যশোর […]
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার
রাজধানীর আদাবর থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে তাকে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেফতার করে র্যাব। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ইস্কাটন এলাকা অভিযান চালায় র্যাব। এই অভিযানে ইস্কাটন এলাকার একটি বাসা থেকে তিনি আটক হন। গ্রেফতার করা পর র্যাব ফরহাদ হোসেনকে আদাবর থানা […]
অন্তর্বতীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা লেভেল প্লেয়িং ফিল্ড
বিরোধীদের চক্রান্ত থেমে নেই, এখনও চলছে নানামুখী ষড়যন্ত্র- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি আয়োজিত গণআন্দোলনের বীর শহীদদের এক স্মরণসভায় একথা বলেন তিনি। এসময়, জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল। সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। মির্জা ফখরুল বলেন, […]
মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে দমকা হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। এরইমধ্যে, কক্সবাজার ও চট্টগ্রামের নীচু এলাকাগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। হচ্ছে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত। আবহাওয়া অধিদফতরের সবশেষ পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। নদীবন্দরগুলোয় দেয়া হয়েছে ১ নম্বর সংকেত। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে […]
স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা, শনিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক
আওয়ামী লীগের ‘নির্দয় ও কাপুরুষোচিত’ হামলা ও হত্যার প্রতিবাদে আগামীকাল শনিবার দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। শুক্রবার রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ আল মামুন যুগান্তরকে বলেন, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা করেছে। কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী, তার স্ত্রী ও […]










