ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় ইনিংসে দেশের জনগণ জুলাই বিপ্লবের প্রতিফলন দেখতে চায়। কোনো দলের কাছে নতি স্বীকার না করে জনতার আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের সামনে এগুবে এটাই আমাদের প্রত্যাশা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর ও থানা কমিটির যৌথসভায় […]
Author: লাইট অফ টাইমস্
ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ: ড. ইউনূস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের পথচলায় বাধা সৃষ্টি করতে একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি। যত ছোট-বড়, মাঝারি ও ধনী রাষ্ট্র—সবাই আমাদের পক্ষে। কারও কোনো দ্বিধা নেই। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠকে এ কথা বলেন তিনি। ড. […]
দিল্লি রেলস্টেশনে মহাকুম্ভের পূণ্যার্থীদের ভিড়ে নারী ও শিশুসহ নিহত ১৮
ভারতের দিল্লি রেলস্টেশনে মহাকুম্ভের পূণ্যার্থীদের ভিড়-হুড়োহুড়িতে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জন নারী ও ৪ শিশু রয়েছে। আহত কয়েকশ’। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে প্রয়াগরাজের উদ্দেশে রেলস্টেশনে জড়ো হন হাজার হাজার মানুষ। দু’টি ট্রেন বাতিল হওয়ায়, বাড়তে থাকে ভিড়। রাত ৮টার দিকে শুরু হয় হুড়োহুড়ি। ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। […]
আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ১১ জনের মধ্যে এক নারীর মৃত্যু
ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে দগ্ধ ১১ জনের মধ্যে শিউলি আক্তার নামে এক নারী মারা গেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ইন্সস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দগ্ধদের মধ্যে আরও ৩ জনের অবস্থা গুরুতর। বাকিরাও একই হাসপাতালে চিকিৎসাধীন। গত শুক্রবার রাতে আশুলিয়ায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার […]
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক; সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত বেশির ভাগ দল
জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে মত দিয়েছে বেশির ভাগ রাজনৈতিক দল। শনিবার বিকালে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে দলগুলোর পক্ষ থেকে এমন মতামত দেওয়া হয়। এতে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন হবে এই আশাবাদ ব্যক্ত করে […]
নতুন বাংলাদেশ গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায় সব ধরনের সহায়তা দিচ্ছে : প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পুরোনো বাংলাদেশ সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল, তাই আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব পর্যায় থেকে আমরা অনেক বড় সহায়তা পাচ্ছি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব-আমিরাতের দুবাইয়ে চলমান ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটের (ডুব্লউজিএস) এক প্লেনারি সেশনে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী […]
গতানুগতিক নির্বাচন দিয়ে ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠা করার কোন মানে হয় না : মুফতী ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম বলেছেন, এদেশের ভবিষ্যত হলো একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া মানবতার মুক্তি ফিরে আসবে না। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত ‘নগর সম্মেলনে’ তিনি এসব কথা বলেন। ফয়জুল করীম বলেন, ইসলাম প্রতিষ্ঠা হলে বস্তি, ফুটপাত আর […]
নির্বাচন ইস্যুতে সরকারকে চাপে রাখতে রাজপথে নামছে বিএনপি
নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে আরও চাপে রাখতেই নতুন করে রাজপথে নামছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরমধ্যেই জেলা সমাবেশ কর্মসূচি পালন করছে দলটি। মূলত এর মাধ্যমে ভোটের মাঠের প্রস্তুতিও লক্ষ্য বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। তারা বলছেন, সরকারের কৌশলগত ভুলে নানা সংকট দেখা দিচ্ছে, যেটার সমাধান দ্রুত নির্বাচন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই দ্রুত নির্বাচনের […]
ফ্যাসিবাদ নির্মূল ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে গণঅধিকার পরিষদ কোনও আপস করবে না
জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কাঙ্ক্ষিত সংস্কার করে আগামী দুই-তিন মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিজয়নগরে গণহত্যার বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ ও গণমিছিলে তিনি এ দাবি জানান। নুরুল হক নুর বলেন, ফ্যাসিবাদ নির্মূল ও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত […]
ঋতুরাজ বসন্ত এসে গেছে; প্রকৃতি খুলে দেবে তার সৌন্দর্যের দুয়ার
আজ পহেলা ফাল্গুন। বাংলা বর্ষপঞ্জির একাদশতম মাস ও ঋতুরাজ বসন্তের প্রথম দিন। প্রকৃতি আজ খুলে দেবে তার সৌন্দর্যের দুয়ার। সে দুয়ারে বইবে ফাগুনের হাওয়া। বসন্তের আগমনে কোকিল গাইবে গান, ভ্রমর করবে খেলা। গাছে গাছে থাকবে পলাশ আর শিমুলের মেলা। প্রকৃতি সাজবে নতুনরূপে। জেগে উঠবে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, পলাশ, নাগলিঙ্গম। লাল-হলুদের বাসন্তী রঙে প্রকৃতির সঙ্গে নিজেদের সাজিয়ে […]










