এইচএসসির ফল প্রকাশ ১৫ অক্টোবর

মাঝপথে বাতিল হওয়া এবারের এইচএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১৫ অক্টোবর সকাল ১১টায় ফলাফল প্রকাশ করা হবে। আজ সোমবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। অন্যান্য সময়ে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম […]

শেখ ফজলে নূর তাপসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একইসঙ্গে তার স্ত্রী আফরিন তাপস শিউলি ও ছেলে শেখ ফজলে নাশওয়ান এবং তাদের ব্যক্তি মালিকানাধীন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের […]

ইসরাইলে ব্যাপক হামলা চালিয়েছে হামাস-হিজবুল্লাহ

চলমান গাজ্জা যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষ্যে ইসরাইলে ব্যাপক হামলা চালিয়েছে লিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার (৭ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান গাজ্জা যুদ্ধের প্রথম বার্ষিকীর প্রাক্কালে সোমবার ভোরে ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরাইলি আকাশ […]

গুম-খুনে জড়াবে না র‍্যাব : র‍্যাব মহাপরিচালক

র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) গুম-খুনের সঙ্গে কোনোভাবেই জড়াবে না বলেছেন বাহিনীটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। এছাড়া, র‍্যাবে আয়নাঘর বলে কিছু নেই বলেও দাবি করেছেন তিনি। আজ সোমবার (৭ অক্টোবর) বিকেলে র‍্যাব সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। র‍্যাব মহাপরিচালক বলেন, বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডে র‍্যাব […]

সারাদেশে ইসলামী আন্দোলনের সদস্য সংগ্রহ শুরু

ইসলামের পুর্ণাঙ্গ দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে সারাদেশে সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (৭ অক্টোবর) সারাদেশে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করে দলটি। এদিন দুপুরে জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজার সামনে দেশব্যাপী দাওয়াতি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর। উদ্বোধনী অনুষ্ঠানে চরমোনাই পীর বলেন, […]

নতুন বাংলাদেশ গড়তে সচিবদের জন্য ড. ইউনূসের ২৫ নির্দেশনা

নতুন বাংলাদেশ গড়তে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের ২৫টি নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এসব‌ নির্দেশনা সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সচিব ও সিনিয়র সচিবদের কাছে পাঠানো হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিব সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তিনি সিনিয়র সচিব/সচিবদের উদ্দেশে এ বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন। সেগুলো চিঠি […]

আবরার শিখিয়েছে কিভাবে আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে হয় : আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আগ্রাসন বিরোধী লড়াইয়ে আমাদের পথিকৃৎ আবরার ফাহাদ। আবরার আমাদের শিখিয়েছে কিভাবে আপোষহীনভাবে আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে হয়। আগ্রাসনের বিরুদ্ধে এবং দেশকে দখলমুক্ত করার এই লড়াই দীর্ঘ। সোমবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, সন্ত্রাসী ছাত্রলীগের হাতে আবরারের […]

বসুন্ধরার চেয়ারম্যান ও এমডিসহ ৮ জনের ব্যাংক হিসাব জব্দ: বিএফআইইউ

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ তাঁদের পরিবারের আট সদস্যের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিক গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাদের সবার ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত করতে রোববার সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দিয়েছে। ব্যাংক হিসাব স্থগিত রাখার তালিকায় থাকা অন্য […]

ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র গ্রেফতার

অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বিজিবি। রোববার (৬ অক্টোবর) দিবাগত রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এর আগে ২০০৮, […]

মাওলানা সাঈদী-মামুনুল হকের আলোচনা করায় বরখাস্ত মসজিদের ইমাম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় শুক্রবার (৪ অক্টোবর) জুমার বয়ানে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মাওলানা মামুনুল হকসহ আলেম-ওলামাদের ওপরে আওয়ামী লীগ সরকারের নির্যাতনের কথা বলার কারণে চাকরি হারিয়েছেন মসজিদের ইমাম মাওলানা মো. ওসমান গনি। তিনি উপজেলার দলদলী ইউনিয়নের পীরগাছি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম ছিলেন। শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে তাকে মৌখিকাভাবে অব্যাহতি দেওয়া হয়। […]