আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। রেজাউল করিম মল্লিক বলেন, রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আজ রাত প্রায় ৮টার দিকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
Author: লাইট অফ টাইমস্
ইসরাইলকে নিজেদের সবচেয়ে শক্তিশালী সমরাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র নিজেদের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সমরাস্ত্র টার্মিনাল হাই অল্টিচিউড এরিয়া ডিফেন্স সিস্টেম (থাড) দিচ্ছে ইসরাইলকে। দেশটির অস্ত্রভাণ্ডারে যেসব সমরাস্ত্র রয়েছে, সেসবের মধ্যে থাড অন্যতম। সেই সাথে থাডের সার্বিক পরিচালনার জন্য শতাধিক মার্কিন সেনাও পাঠানো হচ্ছে সেখানে। রোববার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন। এক বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন […]
মার্কিন নির্বাচন : ইলেক্টোরাল কলেজ কি ও কতজন ইলেক্টোরাল ভোটার?
আর পাঁচটা গণতান্ত্রিক দেশের মতো নয় যুক্তরাষ্ট্রের নির্বাচন। সাধারণ ভোটারদের সরাসরি ভোটে নয়; ইলেক্টোরাল কলেজের মাধ্যমে নির্বাচিত হন মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। ইলেক্টোরাল কলেজ মূলত একটি ব্যতিক্রমী নির্বাচনী প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় সাধারণ ভোটাররা প্রেসিডেন্ট প্রার্থী নয়; বাছাই করে একটি নির্বাচক দল। পরবর্তীতে সেই নির্বাচক দলের ভোটে চূড়ান্ত হয় কে হবেন দেশের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের নির্বাচনে […]
লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ; নিহত ৩, দগ্ধ ২০
লক্ষ্মীপুর পৌরশহরের মুক্তিগঞ্জ এলাকায় একটি ফিলিং স্টেশনে বাসে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ২০ জন। যাদের মধ্যে ১০ জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসার বটুমিয়ার ছেলে সুমন হোসেন, বাঞ্চানগর […]
হজের নিবন্ধন শেষ করতে হবে ২৩ অক্টোবরের মধ্যে
হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন আগামী ২৩ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ এ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়, সৌদি সরকার ঘোষিত রোডম্যাপ অনুসারে মিনা ও আরাফায় তাঁবু নির্ধারণ ও সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন কার্যক্রম ২৩ অক্টোবর থেকে শুরু হবে। তাঁবু বরাদ্দের ক্ষেত্রে ‘আগে আসলে আগে পাবেন’ নীতি অনুসরণ […]
মায়ের মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় দুই বোনের মৃত্যু
গাইবান্ধার সদর উপজেলায় মা ময়না বেগমের মৃত্যুর খবর শুনে গাজীপুরের আশুলিয়া থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুপুর আক্তার ও তার চাচাত বোন রুনা আক্তার নিহত হয়েছেন। নুপুর আক্তার তার বোন রুনাকে সঙ্গে নিয়ে স্বামী রাকিবুল ইসলামের মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত রাকিবুল ইসলামকে উদ্ধার করে বগুড়া শহীদ […]
ভোলায় বিয়ের গেইটে টাকা কম দেয়ায় সংঘর্ষ, বরসহ আহত ২৫
ভোলার চরফ্যাশন উপজেলায় বিয়ে বাড়িতে গেইটের টাকা কম দেয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের নারী-পুরুষ ও বরসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার (১৩ অক্টোবর) দুপুরে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা ইউনিয়নের ভূঁইয়ার হাট গ্রামের নুরে আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত বর মনির হোসেনসহ দুই পক্ষের ১৪ জনকে চরফ্যাশন […]
গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি
গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন শিশিরকে অব্যাহতি দেয়া হয়েছে। এই সিদ্ধান্ত অনুমোদন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। রোববার (১৩ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা […]
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (১৩ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সাক্ষাৎকালে সেনা প্রধান কুশলাদি বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। প্রধান উপদেষ্টা এ সময় […]
গাজায় প্রতিদিন ১০ জন শিশু পা হারাচ্ছে: জাতিসংঘ
আধুনিক বিশ্বের ইতিহাসে অঙ্গহীন শিশুদের সবচেয়ে বড় আবাসস্থলে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজ্জা উপত্যকা। সেই সঙ্গে গর্ভপাত ও শিশু জন্ম দেওয়ার পর নারীদের মৃত্যুর সম্ভাবনাও বৃদ্ধি পেয়েছে তিনগুণ। বুধবার (১১ অক্টোবর) নিরাপত্তা পরিষদে এ তথ্য জানান জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কের কার্যালয়ের (ওসিএইচএ) অর্থনৈতিক ও অংশীদারিত্ব বিষয়ক প্রধান লিসা ডোটেন। তিনি জানান, আধুনিক বিশ্বের ইতিহাসে অঙ্গহীন শিশুদের […]










