২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৬ জুন বাংলা প্রথম পত্র দিয়ে এ পরীক্ষা শুরু হবে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী, আগামী ২৬ জুন থেকে […]
Author: লাইট অফ টাইমস্
ঢাকার মোহাম্মদপুরে যৌথবাহিনীর উপর হামলা, পাল্টা গুলিতে দুজন নিহত
রাজধানীর মোহাম্মদপুরের বসিলার ৪০ ফিট এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ওয়্যারলেস অপারেটর আব্দুর রব জানান, দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, যৌথবাহিনীর নিয়মিত টহলের সময়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত […]
অবশেষে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে সম্মত রাশিয়া
ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে চলে এই বৈঠক। অবশেষে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে সম্মত রাশিয়া। তবে ইউএস ও রাশিয়ার দূতাবাসে কর্মীদের পুনর্বহাল, ইউক্রেন শান্তি আলোচনা এগিয়ে নিতে একটি উচ্চ পর্যায়ের দল তৈরি এবং উভয় পক্ষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা অন্বেষণ করতে […]
দুপুরের মধ্যে শিক্ষার্থীদের ৫ দাবি না মানলে কুয়েটে ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হামলার বিচার, ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করাসহ ৫ দফা দাবি মেনে নিতে আজ বেলা ১ টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল (১৮ ফেব্রুয়ারি) দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয় খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এ সময় আহত হয়েছেন অর্ধশতাধিক। এজন্য ছাত্রদলকে […]
একটু ছাড় দিয়ে হলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য ধরে রাখার আহ্বান মাহফুজ আলমের
একটু ছাড় দিয়ে হলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য ধরে রাখার আহ্বান জানালেন মাহফুজ আলম। জনগণ ও মধ্যবর্তী অবস্থানের সপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন এই উপদেষ্টা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) নিজের অ্যাকাউন্ট থেকে পোস্টটি করেন তিনি। পোস্টে মাহফুজ আলম লিখেছেন; মাহফুজ লেখেন, এ অভ্যুত্থান সবার। সেজন্যই মাস্টারমাইন্ড নামক মিডিয়ার তৈরি হাইপকে শুরুতেই প্রত্যাখ্যান করেছেন তিনি। অনেকগুলো […]
কুয়েটে সংঘর্ষ : ঢাবিতে বৈষম্যবিরোধী ও ছাত্রদলের আলাদাভাবে বিক্ষোভ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আলাদা আলাদা বিক্ষোভ মিছিল করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয়তাবাদী ছাত্রদল। এর মধ্যে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টায় ঢাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষোভ মিছিলটি ভিসি চত্বর ঘুরে ফের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ […]
মানুষ নামাজমুখী হলে সমাজে অপরাধ প্রবণতা কমে যায়: ধর্ম উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানুষ নামাজমুখী হলে সমাজে অপরাধ প্রবণতা কমে যায়। মসজিদ থেকেই সাম্প্রদায়িক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়বে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আ ফ ম খালিদ বলেন, মসজিদ […]
২ দিনের রিমান্ডে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তিকারী কবি সোহেল
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারী কবি সোহেল হাসান গালিবকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত এ আদেশ দেন। আদালতের অপরাধ ও প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর স্বপন কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার সোহেল হাসান গালিবের […]
কানাডায় অবতরণের সময় উল্টে গেলো বিমান, আহত ১৮
কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ জন যাত্রী নিয়ে অবতরণের সময় একটি বিমান উল্টে গেছে। এতে ১৮ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর রয়টার্স’র। কর্তৃপক্ষ জানায়, আহত যাত্রীদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে। বিমানটি মিনিয়াপোলিস থেকে আসছিল। এ ঘটনায় সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকর্মী […]
মোহাম্মদপুরে ‘কবজি কাটা’ গ্রুপের প্রধান আনোয়ার গ্রেফতার
রাজধানী মোহাম্মদপুরের আতঙ্ক, কিশোর গ্যাংয়ের গডফাদার ও কবজি কাটা গ্রুপের প্রধান আনোয়ার হোসেনকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৭ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুর্ধর্ষ এই সন্ত্রাসী গ্রেফতারে স্বস্তি নেমে আসে মোহাম্মদপুর ও আদাবর এলাকায়। কবজি কাটা আনোয়ারকে নিয়ে বিস্তারিত অনুসন্ধান করেছিল যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রি। […]










