সিনিয়র সচিব পদমর্যাদায় সাংবাদিক মুশফিকুর ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিদেশে বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত পদে পদায়নের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিন বছরের […]
Author: লাইট অফ টাইমস্
তিন দেশের রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল
যুক্তরাষ্ট্র, রাশিয়া ও আরব আমিরাতে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূতদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের নিয়োগ বাতিল করা হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ ইমরান হোসেন। রাশিয়ায় ছিলেন কামরুল আহসান এবং আরব আমিরাতে […]
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ; দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই আসরের ফাইনালে উঠে হেরেছিল নিউজিল্যান্ড। ২০০৯ সালে ইংল্যান্ড ও ২০১০ সালে অস্ট্রেলিয়ার সঙ্গে পেরে ওঠেনি। ১৪ বছর পর আরেকটি ফাইনালে পৌঁছে তেতো ইতিহাস পাল্টে ফেলল তারা। দাপট দেখিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতি টানল দীর্ঘ অপেক্ষার। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার তীব্র আনন্দে মাতোয়ারা হলো কিউইরা। রোববার দুবাইতে ২০ ওভারের বিশ্বকাপের নবম আসরের […]
দলের পরিবর্তন হয়েছে, আদর্শের পরিবর্তন হয়নি : মুফতী ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী ফয়জুল করীম বলেছেন, সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র ইসলাম। সব অসুবিধা দূর করতে ইসলামী আদর্শের সরকার দরকার। শনিবার (১৯ অক্টোবর) ঈশ্বরদীর মরহুম খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে সংগঠনের ঈশ্বরদী উপজেলা শাখা আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ফয়জুল করীম বলেন, ইসলাম এলে কী হবে আমাদের? তোমার বস্ত্রের […]
মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান
পাঁচ বছর আগে লন্ডনে আলোচনাসভায় আওয়ামী লীগের সমালোচনা করায় ঢাকার আদালতে দায়ের করা মানহানির মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২০ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক আরাফাতুর রাকিব এ আদেশ দেন। তারেক রহমানের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ জানান, ২০১৯ সালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক মামলাটি দায়ের করেন। […]
গাজার আবাসিক এলাকায় ইসরাইলি হামলায় নারী-শিশুসহ শহীদ ৭৩
উত্তর গাজ্জার একটি আবাসিক এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে নারী ও শিশুসহ অন্তত ৭৩ ফিলিস্তিনি শাহাদতবরণ করেছেন। একইসাথে আহত হয়েছেন অসংখ্য মানুষ। স্থানীয় সময় রবিবার (২০ অক্টোবর) ভোরে এ ভয়াবহ হামলা চালায় ইসরাইল। গাজ্জার সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, আমাদের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার সদস্যরা উত্তর গাজ্জার বেইত […]
সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ গ্রেফতার
সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতারের কথা জানায় ডিবি। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রসঙ্গত, ইমরান আহমদ সিলেট- ৪ আসনের ছয়বারের সংসদ সদস্য। ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথমে প্রবাসী কল্যাণ […]
চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার
চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার গুলজার আবাসিক হোটেল থেকে লিপি আক্তার নামের (২৫) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ অক্টোবর) রাতে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত লিপি আক্তারের বাড়ি ভোলা চরফ্যাশন এলাকায়। হোটেল কর্তৃপক্ষ জানায়, গতকাল শনিবার রাতে ফরহাদ ও লিপি স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলটিতে উঠে। পরে রবিবার সন্ধ্যায় হোটেল বয় রুম চেক করতে গিয়ে তার […]
গত ১৫ বছরে গণমাধ্যমের ভূমিকা নিয়ে গবেষণার আহ্বান প্রধান উপদেষ্টার প্রেস সচিবের
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ১৫ বছরে বাংলাদেশের পত্রিকা-টেলিভিশনের ভূমিকা নিয়ে গবেষণা হওয়া উচিত। রোববার (২০ অক্টোবর) বিকেলে মোজাফ্ফর আহমেদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। তিনি বলেন, গবেষণার মাধ্যমে তুলে আনতে হবে কিভাবে সাংবাদিকতার মাধ্যমে জনগণের অধিকার কেড়ে নেয়া হয়েছে। দেশে গণতন্ত্র না থাকলেও বহিবিশ্বের কাছে বৈধ গণতন্ত্র দেখানো হয়েছে। […]
ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক পাশ করেছেন নিহত আবু সাঈদ
ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে নিহত আবু সাঈদের স্নাতক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তাতে সিজিপিএ ৩ দশমিক ৩০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। ইংরেজী বিভাগে সাঈদের অবস্থান ১৪তম। এর আগে, ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাস করেছিলেন আবু সাঈদ। গত ১৪ অক্টোবর প্রকাশিত ফলাফলে বাংলা ও ইংরেজি দুই বিভাগেই শিক্ষক হিসেবে উত্তীর্ণ হয়েছিলেন তিনি। প্রসঙ্গত, গত ১৬ জুলাই […]










