অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের মিথ্যা ও বানোয়াট সাক্ষাৎকার তৈরি ও প্রচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার নাফিস ফুয়াদ ঈশানকে (২২) আজ রোববার গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে আদালত তাকে ৩ দিনের রিমান্ডের আদেশ দেন। ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ঈশানকে আজ ভোরে […]
Author: লাইট অফ টাইমস্
বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধ করে দিবো : অমিত শাহ
পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সমস্যা আর থাকবে না। বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধ করে দিবো। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও টার্গেট করে কথা বলেন। আজ রবিবার (২৭ অক্টোবর) বনগাঁয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র একটি অনুষ্ঠানে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে তিনি এসব […]
এসএসসি এপ্রিলে ও এইচএসসি হতে পারে জুনে
আগামী বছরের (২০২৫ সালের) এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝিতে শুরু হতে পারে। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে পারে জুনের শেষ সপ্তাহে। আর এসএসসি পূর্ণাঙ্গ সিলেবাসে ও এইচএসসি পুনর্বিন্যাসকৃত (২০২৩ সালে প্রণীত) সিলেবাসে হতে পারে। বড় ধরনের কোনো অঘটন না ঘটলে এ শিডিউল বাস্তবায়ন করতে চায় সরকার। আজ রোববার (২৭ অক্টোবর) শিক্ষা প্রশাসনের […]
কাশ্মিরের স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানের সমর্থন
ভারতশাসিত কাশ্মিরের স্বাধীনতা সংগ্রামে সমর্থন পুনর্ব্যক্ত করেছে প্রতিবেশী দেশ পাকিস্তান। দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই সমর্থন পুনর্ব্যক্ত করেন। তারা বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে কাশ্মিরিদের। খবর, দ্য ডন’র। রোববার (২৭ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যমটি। এদিন […]
রাজনৈতিক পট পরিবর্তনের সেই ২৮ অক্টোবর আজ
২০০৬ এর ২৮ অক্টোবর কিংবা ২০২৩, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে উল্লেখযোগ্য দিন।২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের শেষ দিন। সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসান যেন তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নিতে না পারেন সেজন্য আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট তখন তুমুল আন্দোলন করছে। এমন প্রেক্ষাপটে সে বছর ২৮শে অক্টোবর […]
রেলস্টেশনের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’, উপসহকারী প্রকৌশলী বরখাস্ত
ঢাকার কমলাপুর রেলস্টেশনের প্রবেশমুখের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা প্রদর্শনের ঘটনায় দায়িত্বরত বিভাগীয় রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোবারক হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে স্ক্রিন বোর্ড কন্ট্রোলের […]
বাংলা একাডেমির নতুন সভাপতি আবুল কাসেম ফজলুল হক
বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। সংস্কৃতি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ২৪ অক্টোবরের এই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলা একাডেমি আইন-২০১৩ অনুযায়ী কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য তাকে এই দায়িত্ব দেয়া হলো। বাংলা একাডেমিতে সেলিনা হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন আবুল কাসেম ফজলুল হক। ২০২২ […]
গ্রেফতার হওয়া সাবেক আট মন্ত্রীসহ ২০ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সাবেক নয়জন মন্ত্রীসহ মোট ২০ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ শনিবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজিরের নির্দেশ দেন। আগামী ১৮ নভেম্বর তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এদের মধ্যে রয়েছেন, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, হাসানুল হক ইনু, রাশেদ খান […]
৭-১ গোলের জয় নিয়ে সাফের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে ৭-১ গোলের জয় নিয়ে ফাইনালে পৌঁছে গেছে লাল-সবুজের মেয়েরা। দলের পক্ষে হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। এছাড়া অধিনায়ক সাবিনা খাতুন জোড়া গোল করেছেন। দলের পক্ষে বাকি দুটি গোল করেছেন ঋতুপর্ণা চাকমা ও মাসুরা পারভীন। রোববার (২৭ অক্টোবর) নেপালের দশরথ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। প্রথমার্ধেই ভুটানের জালে ৫ […]
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার
রাজধানীর বসুন্ধরা থেকে সাবেক গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার (২৭ অক্টোবর) তাকে গ্রেফতারের কথা জানায় ডিবি। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ আসন ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া, তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও […]










